শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে হাম-রুবেলা টিকা পাবে ১ লাখ ৩২ হাজার শিশু

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১২ ডিসেম্বর (২০২০) থেকে ২৪ জানুয়ারী (২০২১) পর্যন্ত এ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী মোট ১ লাখ ৩৮ হাজার ৮৪৩ শিশুকে ঠিকাদানের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিফিংকালে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এইসব কথা বলেন।

এ সময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো: মোস্তফা কামাল, ক্যাম্পেইনের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যাম্পেইনের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।

এসময় রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 সিভিল সার্জন ড. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটি জেলায় ৪০২ জন ভ্যাক্সিনেটর, ১৫৯ জন সুপারভাইজারসহ অন্যান্য স্বেচ্ছাসেবক এই হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনে টিকাদান কেন্দ্রে দেড় মাসব্যাপী এই হাম-রুবেলা (এমআর)টিকাদান ক্যাম্পেইন চলবে।

তিনি আরো জানান, হাম রুবেলা রোগ সাধারণত শিশুদের হয়ে থাকে। ৯ মাস থেকে ১০বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।

এই টিকা দেওয়ার পর শিশুদের হয়তো কিছু সমস্যা দেখা দিতে পারে। এমনই কোন প্রভাব দেখা দিলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা চাই এই টিকা থেকে যেন একজন শিশুও বাদ না যায়। যার মাধ্যমে আমরা হাম রুবেলাকে জয় করতে চাই।

ক্যাম্পেইন সফল করতে অভিভাবকসহ সব মহলকে উদ্বুদ্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান সিভিল সার্জন।

তিনি বলেন, এ জন্য সংবাদ ও গণমাধ্যমের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে এ জেলায় করোনার কারণে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com