বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত কালের চেয়ে বেশি ৩৪ জন।
করোনায় আক্রান্ত হয় গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার ৩৪ জন মৃত্যুবরণ করেছে। করোনায় গতকাল ১৯ জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু ৩৭ জন মৃত্যুবরণ করেছে ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০২০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ১০.৫২ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১১.৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ১৭ হাজার ১০৫ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৮৫.৩৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৪.৯৩ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১১ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায়, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের নয়জন এবং ৬০ বছরের উপরে চব্বিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম ৪ জন, সিলেট ২ জন, রংপুর ২ জন, বরিশাল ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।