বাংলা হেডলাইনস : ইউনেস্কো সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে ‘ইউনেস্কো বঙ্গবন্ধু’ পুরস্কার নামে একটি আন্তর্জাতিক পুরষ্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ‘ইউনেস্কো বঙ্গবন্ধু’ পুরস্কার হবে সংস্থা কর্তৃক প্রবর্তিত প্রথম আন্তর্জাতিক পুরস্কার।
তিনি জানান, গত ১১ ডিসেম্বর সমাপ্ত জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা-ইউনেস্কো নির্বাহী পরিষদের শরৎকালীন ২১০তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ড.
মোমেন বলেন, প্রতি দুই বছর অন্তর এ পুরস্কার প্রদান
করা হবে, যার অর্থমান ৫০ হাজার মার্কিন
ডলার। এ পুরস্কারটি প্রথমবারের
মত ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউনেস্কো- এর ৪১ তম
সাধারণ সভা চলাকালে প্রদান করা হবে।
তিনি
জানান, এই প্রথম জাতিসংঘের
কোন অঙ্গ-সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল।
পররাষ্ট্রমন্ত্রী
আরো বলেন, ইউনেস্কো শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ স্বীয়
অধিক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সদস্য রাষ্ট্রসমূহের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে থাকে।
ইউনেস্কো আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ২৩টি ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে।
এই
প্রথম বাংলাদেশ তথা বাংলাদেশের কোন প্রথিতযশা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির নামে ইউনেস্কো একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল। সূত্র: বাসস।