বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবসে মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকালে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, সিআইডি, আনসার-ভিডিপি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বুদ্ধিজীবীদের স্মরণে পুস্পস্তবক অপর্ণ করা হয় ।
এসময় জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. মো: আনোয়ারুল আমিন আখন্দ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবর রহমান সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।