সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

খুলনায় স্কুল ছাত্রী শিমলা হত‌্যাকা‌ন্ডে এক আসামির যাবজ্জীবন

  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার রূপসা উপ‌জেলার সল্প বা‌হির‌দিয়া গ্রা‌মে স্কুলছাত্রী শিমলা খাতুন (১৪) হত‌্যা মামলায় মো: র‌নি হাওলাদার (১৯) না‌মের এক আসা‌মি‌কে যাবজ্জীবন কারাদণ্ডা‌দেশ আ‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

আজ সোমবার (১৪ ডি‌সেম্বর) খুলনার জেলা ও দায়রা জজ ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রে‌ছেন।

রায় ঘোষণাকা‌লে দণ্ডপ্রাপ্ত আসামি আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছি‌লেন, জেলা পি‌পি এড. এনামুল হক। 

দণ্ডপ্রাপ্ত আসা‌মি মো: র‌নি হাওলাদার রূপসা উপ‌জেলার গোয়াল বাধান এলাকার র‌বিউল হাওলাদা‌রের ছে‌লে।‌ভিক‌টিম স্কুলছাত্রী শিমলা খাতুন রূপসা উপ‌জেলার সল্প বা‌হির‌দিয়া গ্রা‌মের সা‌রোয়া‌রের কন‌্যা। সে স্থানীয় এক‌টি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে ৯ম শ্রেনীর ‌শিক্ষার্থী ‌ছিলেন।

এ মামলার চার্জশিটভুক্ত অপর আসা‌মি জ‌সিম (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদাল‌তে তার বিচারিক কার্যক্রম চল‌ছে। হত‌্যাকা‌ন্ডের ঘটনায় আসা‌মি‌দের দেয়া ফৌজদা‌রি কার্যবিধির ১৬৪ ধারার জবানব‌ন্দি সু‌ত্রে জানা গে‌ছে, প্রেমের প্রস্তাব প্রত‌্যাখ‌্যান করায় পরিক‌ল্পিতভা‌বে স্কুলছাত্রী শিমলা‌কে হাসুয়া ও ছু‌রি দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে অ‌ভিযুক্ত দুই আসা‌মি। 

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থে‌কে জানা গে‌ছে, ২০১৬সা‌লের ১১‌ডি‌সেম্বর রাত সা‌ড়ে ১০টার দি‌কে সা‌রোয়ার হো‌সেন কর্মস্থল থে‌কে ফেরার সময় বা‌ড়ির উঠা‌নে তার কন‌্যা শিমলার রক্তাক্ত দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে।

তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক শিমলা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এঘটনার পর‌দিন শিমলার বাবা অজ্ঞাত আসা‌মি‌দের বিরু‌দ্ধে রূপসা থানায়  মামলা দা‌য়ের ক‌রেন (নং ০৬)।

মামলার তদন্তকর্মকর্তা ‌পি‌বিআই পু‌লিশ প‌রিদর্শক গোলাম রসুল ২০১৭সা‌লের ৩০ আগস্ট দুইজন‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। মামলার ২৭জন স্বাক্ষীর ম‌ধ্যে ২৩জ‌নের স্বাক্ষ‌্য আদাল‌তে প্রদান করা হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com