মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

মির্জাপুরে দুই শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৮২ দেখা হয়েছে
আদালত আইকন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি আদালতের অতিরিক্ত সরকারি কৌশুলি (এপিপি) খোরশেদ আলম নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো– মিল্টন (২২), বাহাদুর মিয়া (২২) ও রনি মিয়া (২৫)।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলো- শাহিনুর, জহিরুল ও মালেক।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলো- মো. শামিম, মো. জাকির হোসেন ও আরিফ। এদের মধ্যে আরিফ পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শিশু শাকিল (১১) ও ইমরানকে (১১) অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণ না পেয়ে তিন দিন পর ২৯ জানুয়ারি ওই শিশুকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত এক শিশুর মা ওই দিন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় হলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com