মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পূণর্বাসন মহল্লায় রোববার রাতে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সেইসাথে বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের জরিমানা করেছেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে একডালা পূণর্বাসন মহল্লায় বরের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ এবং বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com