সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

খুলনায় মাদক মামলায় একজনের ৮ বছরের জেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৮৫ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় মাদক মামলায় মো: মাহাবুব রহমান ফকির (৪৩) নামের এক ব্যক্তিকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদয়ে আরও এক বছরের বিনাশ্রম দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি মো: মাহাবুব রহমান ফকির আদালতে উপস্থিত ছিলেন। সে ডুমুরিয়া উপজেলার মৃত মোঃ রোস্তম আলী ফকিরের ছেলে।

অপরদিকে এ মামলার অন্য আসামি মো: মুরাদ গাজীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুকনগর বাসস্টান্ড আলামিন স্টোরের পাশে দাড়িতে তিন ব্যক্তি মাদক বিক্রি করছে।

এ সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দু জন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে মাহাবুব ফকিরকে আটক করে।

স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার ব্যবহৃত মটরসাইকেলে রাখা ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং জিঞ্জাসাবাদে অপর আসামি মুরাদ গাজীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এস আই মুক্ত রায় চৌধুরী ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন (যার নং ৭)।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া তাদের দু’ জনকে আসামি করে ২০১৯ সালের ২৫ জানুয়ারী তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আট জনের সাক্ষ্য শেষে আদালত আসামির বিরেুদ্ধে এ রায় ঘোষেনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com