সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা দেওয়া হবে: গাজীপুর মেয়র জাহাঙ্গীর আলম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন এলাকায় রাস্তা-ঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে, তাদের বাসা বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হচেছ এবং তাদের সন্তানদের চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগরের শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশনের যেসব রাস্তা-ঘাট ভূয়া মুক্তিযোদ্ধার নামে আছে তা সংশোধন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করে দিচ্ছি এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানও তাদের নামে হবে।

এ নগরীতে তাদের সন্তানদের কেউ বেকার থাকবে না, চাকুরী, ব্যবসা ও কর্মসংস্থানে সহযোগিতা করা হবে। অস্বচ্ছল মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করে দেয়ারও সহযোগিতা করা হবে। মুক্তিযোদ্ধাদের সব সময় যথাযথ মূল্যায়ন করা হবে।

গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জিএমপি উপকমিশনার জাকির হাসান মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া ও আব্দুর রউফ নয়ন প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com