শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজীপুরে বন বিভাগের গেজেট বাতিলের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  গাজীপুর : মুক্তিযোদ্ধা-শিক্ষকসহ নানা পেশার লোকজনের নামে দেয়া মামলা বাতিল, অসাধু বন কর্মকর্তাদের প্রত্যাহার ও বন বিভাগের গেজেট বাতিলের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহমহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

আজ শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ কর্মসুচী পালন করে এলাকাবাসী ।

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নের সহস্রাধিক নারী পুরুষ এতে অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন।

এসময় আহবায়ক শওকত ওসমানের সঞ্চালনায় স্থানীয় শিক্ষক জসিম উদ্দিন বি.এস. সির. সভাপতিত্বে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদা আক্তার, নজরুল ইসলাম মাস্টার, মিজানুর রহমান মাষ্টার, মোঃ আমিন উদ্দিন শেখ, ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, ওহাব ফকির,  রফিকুল ইসলাম মাস্টার, এরশাদ আকন্দ, নাজমুল ফকিরসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তারা যুগ যুগ ধরে বাপ-দাদার জোত জমিতে বসবাস করতে থাকা জমি -সি এস/, এস এ. /ও আর এস থাকা সত্বেও মুক্তিযোদ্ধা শিক্ষকসহ নানা শ্রেনী পেশার শত শত লোকের নামে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের দেয়া মিথ্যা মামলা  প্রত্যাহার ও বন বিভাগের গেজেট বাতিলের দাবি জানায়।

তারা বলেন, বছরের পর বছর ধরে একের পর এক মিথ্যা মামলায় এলাকার  সম্মানী লোকজন ও খেটে খাওয়া হতদরিদ্র পরিবারদেরকে ও জড়িয়ে দেয়া হচ্ছে মামলায়। এসব অন্যায় অত্যাচার বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা।

এসময় কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় । পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com