শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় করোনার প্রকোপ ঠেকাতে বাজার স্থানান্তর

  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রাজাবাজার ও ফতেহআলী বাজারের খুচরা ও কাঁচাসালের দোকানগুলো আলতাফুন্নেছা খেলার মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসক জিয়াউল হক মাঠে বাজার পরিদর্শন ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১ এপ্রিল বগুড়ায় প্রথম করোনা রোগী সনাক্ত এবং ২২ মে করোনায় ১ম মৃত্যু হয়। এরপর করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।

রাজশাহী বিভাগের আট জেলায় করোনাভাইরাসে মোট ৩৫৮ জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে শুধু বগুড়ায় ২১৮ জন। শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যুর মধ্য দিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জন।

এ সময় নতুন করে ২০ জন আক্রান্ত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় আক্রান্তের সংখ্যা হয়েছে, নয় হাজার ৩৮৩ জন। সুস্থ হয়েছেন, আট হাজার ৫০২ জন এবং চিকিৎসাধীন আছেন, ৬৬২ জন।

এদিকে করোনার ২য় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসন নভেম্বরের শুরু থেকে শহর ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। পাশাপাশি জনগণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা ও মাস্ক বিতরণ করা হয়। এরপরও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে জনবহুল সদর উপজেলায় সবেচেয়ে বেশি।

এ অবস্থায় সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসন ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলাপের প্রেক্ষিতে শহরের প্রধান কাঁচাবাজারসহ খুচরা বাজার আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। শনিবার সকাল থেকে বাজার স্থানান্তর হয়েছে।

করোনা প্রাদুর্ভাব দূর না হওয়া পর্যন্ত এখানে বাজার থাকবে। এর আগে গত ১৩ এপ্রিল শহরে করোনার প্রকোপ ঠেকাতে ১ম বারের মত রাজাবাজার ও ফতেহ আলী বাজারের খুচরা ও কাঁচা বাজার ওই মাঠে স্থানান্তর করা হয়েছিল।

এছাড়া জেলা প্রশাসন শহরের ফতেহ আলী কাঁচাবাজার, রেললাইন বাজারসহ খুচরা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

অন্যদিকে খেলার মাঠে বাজার স্থানান্তরের সিদ্ধান্তকে বিভিন্ন মহল স্বাগত জানিয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় হয়, সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা যায়না।

আলতাফুন্নেছা খেলার মাঠে বাজার স্থানান্তর হওয়ায় সবাই এখানে খোলামেলা পরিবেশে কেনাকাটা করতে পারবে।

একই ধরণের মন্তব্য করেছেন, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ প্রমুখ।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আলতাফুন্নেছা খেলার মাঠে বাজার স্থানান্তর করে যদি স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যায় তবে করোনার প্রকোপ ঠেকানো সম্ভব হতে পারে। স্বাস্থ্যবিধি মানলে করোনা ভাইরাসকে আটকানো যাবে নইলে করোনায় আক্রান্তের হার আরও বাড়বে ।

জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, করোনার বিস্তার রোধে ব্যবসায়ীদের সাথে সভা করে এ সিদ্বান্ত নেয়া হয়েছে। এখানে স্বাস্থ্যবিধি মেনে সবাই কেনাকাটা করবে। করোনার প্রাদুর্ভাব দূর না হওয়া পর্যন্ত এ বাজার থাকবে, পর্যায়ক্রমে অন্যান্য বাজার স্থানান্তর করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com