রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

রাঙ্গামাটি প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি সাখাওয়াৎ সাধারণ সম্পাদক আনোয়ার

  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক পূর্বকোণের রাঙ্গামাটি প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল সভাপতি ও দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

তাদের মধ্যে সভাপতি পদে নিকতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইলিয়াস।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) রাঙ্গামাটি প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল মোতাবেক বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । মোট ১৩জন ভোটার থেকে ১২
ভোট কাষ্ট হয়েছে।

২নং ও ৪নং থেকে ১১নং পদে একাধিক প্রার্থী না থাকায় নির্ধারিত সময়ে শুধুমাত্র সভাপতি ও সাধারণ পদের জন্য গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা।

নির্বাচনে সভাপতি পদে মোট ৮ ভোট পেয়ে প্রেস ক্লাব সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন দৈনিক পূর্বকোণের রাঙ্গামাটি প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনীল কান্তি দে পেয়েছেন ৪ ভোট।

অন্যদিকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে ৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইলিয়াস পেয়েছেন ৩ ভোট।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য পদে সহ- সভাপতি পদে ইউএনবি প্রতিনিধি অলি আহমেদ, কোষাধ্যক্ষ পদে এটিএন বাংলা প্রতিনিধি পুলক চক্রবর্তী, যুগ্ন সম্পাদক প্রথম আলোর ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমা, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নিবার্হী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক গিরিদর্পন সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক ইনকিলাব রাঙ্গামাটি প্রতিনিধি সৈয়দ মাহাবুব আহামদ, এস এম শামসুল আলম, মোঃ আলী।

প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনায় ছিলেন, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙ্গামাটি শিশু নিকেতন বিদ্যালয়ের অধ্যক্ষ এস এম মঈন উদ্দীন ও পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com