বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কলম বিরতি কর্মসূচি

  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : বাংলাদেশ সচিবালয়ের সঙ্গে সচিবালয়ের বাহিরে কর্মরত কর্মচারীদের পদবী ও বেতন বৈষম্য নিরসনকল্পে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সকালে অফিসে হাজিরা দিয়েই বাংলাদেশ প্রশাসনিক বাস্তবায়ন ঐক্য পরিষদ কৃষি গবেষণা ইনস্টিটিউট শাখার উদ্যোগে তারা প্রশাসনিক ভবনের সামনে নেমে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি শুরু করে।

এ সময় সমিতির সভাপতি মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্তব্য রাখেন। তারা বলেন, পদবী আর বেতন বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com