বাংলা হেডলাইনস খুলনা: বাগেরহাট জেলার রামপাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: কামাল হোসেনকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালত বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।
খুলনা–মংলা রেলওয়ে জমি অধিগ্রহণ কালে ২০১৭ সালে মো: কামাল হোসেন ১ কোটি ৩৪ লাখ টাকা আয় বর্হিভূত সম্পর্দ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনা সহকারী পরিচালক মো: শাওন মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেছিল।
দুদক খুলনার আইনজীবী খন্দকার মুজিবর রহমান জানান, মামলা হওয়ার পর সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালতের জমিনে ছিলেন।
সোমবার তিনি মহানগর দায়রজজ বিশেষ আদালত আত্বসমার্পণ করে জামিনের আবেদন করেন। এই সময় জামিনের বিরোধীতা করে বক্তব্য রাখেন দুদেকর আইনজীবী ।
সার্ভেয়ার কামাল হোসেনের পক্ষে যুক্তি প্রদর্শন করে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী সহ কয়েকজন আইনজীবী ।
আদালতের বিচারক মো: শহিদুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে সার্ভেযার কামাল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।