মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

ইউকে ফেরত যাত্রীদের ৭ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সম্প্রতি যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন ধরণ দেখা দেয়ায় ইউকে ফেরত যাত্রীদের দেশে প্রবেশে সাতদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে’।

‘৭ দিন শেষ হলে কোয়ারেন্টাইনে থেকেই সরকারিভাবে যাত্রীদের কোভিড টেস্ট করে ছেড়ে দেয়া হবে। দেশের কোভিড পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে’।

আজ রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বিদেশ ফেরত যাত্রীদের জন্য জিন এক্সপার্ট মেশিন, মোবাইল পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্ট-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে মন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে থাকা জিন এক্সপার্ট মেশিন, মোবাইল পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্ট সেন্টারগুলোর উদ্বোধন করেন।

 স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিন এক্সপার্ট মেশিনে কোভিড-১৯ টেস্টের মাধ্যমে দেশে নতুন আরেকটি প্রযুক্তি যুক্ত হলো।

এর আগে এবছর মার্চ মাস থেকেই দেশে কোভিড-১৯ টেস্ট শুরু করা হয়। শুরুতে মাত্র ১টি পিসিআর ল্যাব ছিল। বর্তমানে ১১৮টি পিসিআর ল্যাব চালু করা হয়েছে। এর সাথে অ্যান্টিজেন টেস্ট যুক্ত করা হয়েছে। আজ নতুনভাবে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা শুরু হলো।

মোবাইল পিসিআর ল্যাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মোবাইল পিসিআর ল্যাবটি এশিয়ার সর্বপ্রথম BSL-২ সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের মোবাইল RT PCR (করোনা টেস্টিং) ল্যাব।

যেখানে রোগীরা নিজের অবস্থানে থেকেই নিরাপদে ও স্বাচ্ছন্দে করোনা পরীক্ষা ও অন লাইনে রিপোর্ট পাবেন। এছাড়াও উন্নত বিশ্বের ন্যায় জরুরি প্রয়োজনে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে বা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে গিয়ে স্যাম্পল নেয়া এবংপরীক্ষা-নিরীক্ষা শেষে যথাসময়ে অনলাইনে রিপোর্ট প্রদানের সুবিধা থাকছে এই মলিক্যুলার ল্যাবে’।

উল্লেখ্য, জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ও গ্লোবাল ফান্ড-এর আর্থিক সহযোগীতায় জিন এক্সপার্ট এর মাধ্যমে কোভিড-১৯ টেস্ট শুরু হয়েছে,  তথ্য অধিদফতরের এক প্রেস রিলিজে জানানো হয়।

এই টেস্ট পরিচালনা করার জন্য RT PCR এর মতো তিনটি পৃথক কক্ষের প্রয়োজন হয় না।

এই পদ্ধতিতে পিসিআর রি-এজেন্ট কার্টিজে আগে থেকেই দেওয়া থাকে, তাই নিউক্লিক এসিড এক্সট্রাকশন, অ্যামপ্লিফিকেশন, ডিটেকশন প্রক্রিয়া কার্টিজের মধ্যে সম্পূর্ণ হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম-এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন DMFR এর ব্যবস্থাপনা পরিচালক মো: ফাইজুর রহমান, লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সামিউল ইসলাম, লে. কর্নেল সাইফসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com