শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী

  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ৫ শতাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার  সকালে রাঙ্গামাটি রিজিয়ন প্রাঙ্গণে রিজিয়নের উদ্যোগে এ কম্বল বিতরণ করেন, রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান ।

এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল ইসলাম , রাঙ্গামাটি রিজিয়নের জিটু আই মেজর মহিউদ্দিন ফারুকীসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনা রিজিয়ন কমান্ডার  ইফতেকুর রহমান বলেন, পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তায় সেনাবাহিনী রাত দিন কাজ করে যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী।

 সেনাবাহিনীর প্রতিটি ইউনিটের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। তারই আলোকে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের দরিদ্র্র জনগোষ্ঠীর মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com