বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

সৌদিতে সড়ক দুর্ঘটনার ৭দিন পর মৃত্যু হলো যুবকের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৫১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি :  সৌদিতে সড়ক দুর্ঘটনার ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাসড়া গ্রামের মো: আব্দুল আলীম শিকদার (৩৬) নামের এক যুবকের।

বিষয়টি  নিশ্চিত করেছে নিহত যুবকের পরিবার। ছেলের লাশটি দেশে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন বাবা মো: কালু শিকদার।

গত ১৬ ডিসেম্বর বুধবার মোটরসাইকেলে করে বাসা থেকে কাজের উদ্দেশ্যে আল-কাছিম এলাকায় রওনা দেওয়ার মুহুর্তে হঠাৎ প্রাইভেটকার চাপা দিয়ে চলে যায়। সংকটাপন্ন অবস্থায় আল-কাছিম কিং ফাহাদ হাসপাতাল ৭দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ডিসেম্বর বুধবার বাংলাদেশে সময় সকাল ১১টায় মৃত্যুবরণ করেন  আব্দুল আলীম।

লাশটি বর্তমানে আল-কাছিম কিং ফাহাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা যায়, ১৭ বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য সৌদি আরবে যান  আবদুল আলীম। এরপর আলকাছিম এলাকায় ফ্রী ভিসায় কাজ করতেন তিনি।

বাড়িতে বিল্ডিং করার প্রস্তুতি নিয়েছিলো, কাজ শেষে দেশে ফিরে বিয়ে সম্পন্ন করা উদ্দেশ্য ছিলো নিহত আব্দুল আলীমের, সব প্রস্তুতি সম্পন্ন করলেও শেষ পর্যন্ত তা আর হলো না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com