শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : ‘নির্বাচনী অঙ্গীকরে ডিজিটাল হলো দেশ-মুজিব বর্ষেই-পাসপোর্ট ধন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আঞ্চলিক পাসপোর্ট অফিস, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটির ই-পাসপোর্টের কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

এসময় রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যালয়ে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক শাহ অলিউল্লাহ, স্কোয়ার্ড লিডার মেহেরান আলি, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:  শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি আইনজীবি প্রতীম রায় পাম্পু, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: জাহিদুল হক প্রমুখ।

রাঙ্গামাটিতে উদ্বোধনী অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এই পাসপোর্ট বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে এবং পাসপোর্টের নিরাপত্তা অধিকতর নিশ্চিতকরণসহ ই-পাসপোর্টের মাধ্যমে বিদেশভ্রমণ ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হবে।

বক্তারা আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় জার্মান কোম্পানি ভেরিডোস জিএমবিএইচ কর্তৃক ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

ই-পাসপোর্ট নামে পরিচিত বায়োমেট্রিক পাসপোর্টে স্মাট কার্ড পযুক্তি ব্যবহার করা হয়। যাতে মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনা বসানো থাকে। আর এই পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য পাসপোর্টের ডেটা পেইজ এবং চিপে সংরক্ষিত থাকে।

তাই পাসপোর্ট নিয়ে মানুষের ভোগান্তি ও একজনের নামে একাধিক পাসপোর্ট করার প্রবণতা আর থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com