মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

দুপচাঁচিয়া পৌরসভার মেয়রের সাময়িক বরখাস্ত চেম্বার আদলতে বহাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি মনোনীত মেয়র জাহাঙ্গীর আলমের সাময়িক বহিস্কারাদেশ বহাল রেখেছেন, সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।

 তার স্থানীয় সরকার বিভাগের সাময়িক বহিস্কারাদেশ হাইকোর্ট বিভাগ স্থগিত করেছিলেন। চেম্বার জজ আদালতের আদেশের সার্টিফাইড কপি বৃহস্পতিবার বিকালে পাওয়া যায়।

আদালত ও স্থানীয় সূত্র জানায়, মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানার মামলা নং-১৭/০৭, তারিখ ২৩/১০/২০০৭, জিআর-৬/০৭ (দুদক), স্পেশাল মামলা নং-৪/০৮ এর অভিযোগপত্র এবং দুপচাঁচিয়া থানার মামলা নং-১০, তারিখ ০৮/০৯/২০১৭ ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধ আইনের ৬(২) এর (ঈ)/১২, জিআর ১৫৯/১৭ (দুপ:) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।

এর প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২৭ অক্টোবর মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি (মেয়র) আপীল করলে হাইকোর্ট বিভাগ গত ২৪ নভেম্বর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। এ ব্যাপারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারক মো: নুরুজ্জামানের আদালতে  আপীল করে।

চেম্বার জজ শুনানি শেষে হাইকোর্ট বিভাগের ২৪ নভেম্বরের আদেশ আগামী বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন। এর ফলে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ প্রদত্ত সাময়িক বরখাস্তের আদেশ বহাল রইল। অর্থাৎ তিনি সাময়িক বরখাস্ত থাকলেন।

মেয়র জাহাঙ্গীর আলম ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন ফোন না ধরায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হাইকোর্টের ভুয়া আদেশ জমা দিয়ে ১০ বছর একটি দুর্নীতির মামলা স্থগিত রাখার অভিযোগ পাওয়া যায়।

 এ ব্যাপারে বগুড়ার স্পেশাল জজ আদালতের সপক্ষে সঠিক কাগজপত্র জমা দিতে মেয়র জাহাঙ্গীর আলম ও মামলার বাদী সাবেক মেয়র বেলাল হোসেনকে নির্দেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com