বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বাংলাদেশ কৃষিতত্ত্ব সমিতির সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : বাংলাদেশ কৃষিতত্ত্ব সমিতির ১৯তম বার্ষিক সম্মেলন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারির)  কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তিত পরিবেশে লাগসই কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বাংলাদেশ কৃষিতত্ত্ব সমিতির সভাপতি এবং বারির সাবেক মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এম এ করিম।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কষিতত্ত্ব সমিতির সাধারণ সম্পাদক ও বারির আঞ্চলিক ডাল গবেষণা উপ-কেন্দ্র, গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ওমর আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির প্রচার সম্পাদক অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস।

এবারের সম্মেলনের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র (সিমিট) এর সিনিয়র ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ড. মঈন উস সালাম। এছাড়াও সম্মেলনের

কারিগরি সেশনে আরও দুটি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই হারে চাষযোগ্য জমির পরিমাণ না বেড়ে উল্টো দিন দিন কমে যাচ্ছে। তাই এই বর্ধিত জনসংখ্যার জন্য পুষ্টিসমৃদ্ধ খাবার তুলে দেয়া এক বিরাট চ্যালেঞ্জ।

অপরদিকে বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতি এই চ্যালেঞ্জ সমূহকে আরও কঠিন করে তুলেছে। তাই এই সম্মেলনের মাধ্যমে আমাদের আশা, বিদ্যমান এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিতত্ত্ববিদগণ আরও সচেষ্ট হবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com