শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিংগাইর উপজেলা ছাত্রদলের কমিটির ১৫ জনের পদত্যাগ

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে কমিটিতে রাখা ও সিনিয়র জুনিয়র না মেনে কমিটির করার প্রতিবাদে সিংগাইর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছে।

শুক্রবার গোবিন্দল এলাকায় সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিকভাবে ১৫ জন পদত্যাগ পত্র জমা দিয়েছে।

জানা গেছে গত ২০ ডিসেম্বর ২১ সদস্য বিশিষ্ট সিংগাইর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

ওই কমিটিতে আহ্বায়ক করা হয় সিংগাইর আজিমপুর এলাকার মাহবুবুর রহমান রনি ও সদস্য সচিব মিল্টন হোসেনকে।

কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না ও কামরুল হাসান শাকিল জানান, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরশাদ জ্যাকি এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাতিস হাসানের যোগ সাজেসে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে কমিটির আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে।

এরা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকার বাসিন্দা। দলের প্রতি এদের কোন অবদান নেই। অর্থের বিনিময়ে এরা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন।

এদের অধীনে রাজনীতি করা সম্ভব নয় বিধায় কমিটির ১০ জন যুগ্ম আহ্বায়ক ও ৫ জন সদস্য একযোগে পদত্যাগ করেন। জেলা জুলুম হুলিয়া নিয়ে যারা এখনো ছাত্রদলের রাজনীতি করছে তাদের দিয়ে নতুন করে সিংগাইর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করতে হবে।

জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম জানান, ২১ জনের কমিটিতে তার জানামতে ৬ /৭ জন পদত্যাগ করেন। অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার যে অভিযোগ ওঠেছে তা সঠিক নয়। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ যাচাই বাছাই করেই যোগ্য ব্যক্তিদের কমিটিতে স্থান দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com