বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের অনুমতি

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্বাস্থ্য অধিদপ্তরের মতামতের পরিপ্রেক্ষিতে বিদেশ গমনেচ্ছু যাত্রীদের  কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান/আরটি-পিসিআর ল্যাবকে অনুমতি প্রদান করা হয়েছে।

পিআইডির এক প্রেস রিলিজে আজ জানানো হয় বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান/আরটি-পিসিআর ল্যাবগুলো হলো ঢাকার ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার পরিবাগে  নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড; গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল; ঢাকার গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল; ঢাকার আব্দুল্লাহপুরে আইচি হাসপাতাল লিঃ; বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল;

ঢাকার মিরপুরে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস; ঢাকার মিরপুরে আলোক হেলথ কেয়ার লিঃ; ঢাকার শ্যামলীতে  হেলথ কেয়ার ডায়াগনস্টিক  সেন্টার লিঃ; ঢাকার শান্তিনগরে বসুন্ধরা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার; ঢাকার পশ্চিম পান্থপথে ডিএনএ সল্যুশন লিঃ; ঢাকার সোবাহানবাগে বায়োমেড ডায়াগনস্টিক; ঢাকার রামপুরায় ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেক আপ; ঢাকার পান্থপথে বিআরবি হসপিটাল লিমিটেড; ঢাকার তেজগাঁওয়ে সিএসবিএফ হেলথ সেন্টার; ঢাকার মালিবাগ মোড়ে প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড; ঢাকার উত্তর বাড্ডায় প্রেসক্রিপসন পয়েন্ট;

ঢাকার মিরপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-বিআইএইচএস; সিলেটের উপশহর পয়েন্টে সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার; চট্টগ্রামের পাঁচলাইশে নিজাম রোডে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাঃ) লিঃ এবং কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com