শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি:  পাহাড়ের উন্নয়ন ও স্থায়ী শান্তি আনায়নে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় এনে পার্বত্য তিন জেলাকে ৭টি জেলায় বিভক্ত করে পার্বত্য চট্টগ্রামকে নতুন বিভাগ করার ঘোষণার দাবী জানানো হয়েছে।

আজ রবিবার  দুপুরে রাঙ্গামাটির লংগদু উপজেলায় বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ দাবী জানান।

অনুষ্ঠানে পাহাড়ের চারণ সাংবাদিক রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কেএম মকছুদ আহমেদের সাংবাদিকতার ৫০ বছর পূর্তিতে উপজেলা প্রশাসন ও লংগদু প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান করে।

রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইনুল আবেদিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল বারেক সরকার, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, রাঙ্গামাটি প্রেসক্লাবে সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গামাটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, গুলশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু নাসির বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাব সভাপতি মোঃ এখলাস মিয়া খান।

পরে অতিথিরা সংবর্ধিত অতিথি চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ, কে, এম মকছুদ আহমেদের হাতে ক্রেষ্ট তুলে দেন। শেষে এ,কেএম মকছুদ আহমেদের জীবনী নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন করা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com