মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর থেকে: গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে ।

কালিয়াকৈর উপজেলার ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সাহেব বাজার এলাকায় আজ সোমবার দুপুরে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হয়েছেন। নিহত নিলিমা আক্তার (৩০) রংপুরের কতোয়ালি থানার শ্রীরামপুর এলাকার বাদশা মিয়ার স্ত্রী ও তার ছেলে  লিখন(০৭) ।

পুলিশ  ও এলাকাবাসী জানায়, কোতয়ালী থানা থেকে এক বছর আগে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় জাকির হোসেনের বাসায় ভাড়া থেকে বাদশা মিয়া বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন । তার স্ত্রী নিলিমা স্থানীয় জাহানারা স্পিনিং মিলস লিমিটেড কারখানায় চাকুরি করতেন।

সোমবার দুপুরে মা-ছেলে দুইজন রাস্তা অতিক্রম করে সাবান কেনার জন্য দোকানে যান। এসময় দ্রুত গতির একটি পিক-আপ ভ্যান ধাক্কা দিয়ে  পালিয়ে গেলে ঘটনাস্থলেই  মা নিলিমা আক্তার ও ছেলে লিখন মৃত্যুবরণ করে ।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ ।

কালিয়াকৈর থানা উপ-পরিদর্শক জাফর আহমেদ নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরের শিরিরচালা এলাকায় ড্রাম ট্রাক উল্টে সেলিম হোসেন(৩৫) নামে অটোরিক্সা গ্যারেজ মালিক নিহত হয়েছে ।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ আর এম আল-মামুন জানান, দুপুরে অটোরিক্সা গ্যারেজ মালিক সেলিম শিরিরচালা এলাকায় মহাসড়কের পাশদিয়ে হেটে হাচ্ছিল ।

এমন এসময় একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com