বাংলা হেডলাইনস : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৮ জানুয়ারি সোমবার
বিকাল ৪:৩০ টায়
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের একাদশ (২০২১ খ্রিস্টাব্দের
১ম) অধিবেশন আহ্বান করেছেন।
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১)
দফায় প্রদত্ত ক্ষমতাবলে
রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান
করেন, পিআইডি’র
এক প্রেস রিলিজে আজ জানানো হয়।