শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

এর মধ্যে সদর উপজেলার হিজুলী এলাকায় পিকআপ ভ্যান উল্টে দুইজন এবং বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজান মৃত্যুবরণ করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, বুধবার সকালে একটি পিকআপ ভ্যানে কিছু নির্মাণ শ্রমিক কাজে যাচ্ছিল। এসময় হিজুলী এলাকায় পিকআপটি উল্টে গেল পিকআপের নিচে চাপা পড়ে সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক (৪০) মিয়া নামের দুই শ্রমিক মারা যায়।

এদিকে দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়।

নিহত আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com