বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গতকালের চেয়ে বেশি কিন্তু করোনায় আক্রান্তের হার কম ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৮জন । গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছে ২২ জন ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ৭.৬৫ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৮.১১ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩৮৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৮৯.০৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৮.৯৯ শতাংশ ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ৭ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮ টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০১৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ তেরো হাজার ৫১০ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন এবং ৬০ বছরের উপরে আঠারো জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম ৩ জন, বরিশাল ১ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।