বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

টাঙ্গাইলে আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবিতে সড়ক অবরোধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবিতে উপজেলার পাহাড়ি অঞ্চলের দুই সহস্রাধিক নারী-পুরুষ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে।

আজ  বৃহস্পতিবার উপজেলার বাঁশতৈল ইউনিয়নে গোড়াই-সখিপুর সড়কের খলিলুর রহমান কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, টাঙ্গাইলসহ আশপাশের কয়েকটি উপজেলার জমি ১৯২০ সালে সেটেলমেন্ট রেকর্ডভুক্ত হওয়ার পর তৎকালীন সরকার ১৯২৭-২৮ সালে গেজেট মূলে মির্জাপুরসহ আশপাশের কয়েকটি অঞ্চলের জায়গা বন বিভাগের কাছে ন্যাস্ত করে।

তৎকালীন এরশাদ সরকার ১৯৮২ সালে আটিয়া অধ্যাদেশ জারি করে। বসতবাড়িসহ সাধারণ মানুষের ১৯৬২ সালের রেকর্ডভুক্ত জমিও এই অধ্যাদেশের আওতায় আনা হয়।

এই অধ্যাদেশের আওতায় বর্তমানে প্রায় ৪৫ হাজার একর জমি রয়েছে।

বেলা এগারটার দিকে পাহাড়ি অঞ্চল বাঁশতেল ইউনিয়নের গায়রাবেতিল, বালিয়াজান, মোতারচালা, আজগানা ইউনিয়নের তেলিনা, চিতেশ্বরী, বেলতৈলসহ কয়েকটি গ্রামের দুই সহস্রাধিক নারী-পুরুষ গোড়াই-সখিপুর সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি শুরু করে।

এগারটা থেকে বারটা পর্যন্ত চলে এই কর্মসূচি। ঘন্টা ব্যাপি চলা এই কর্মসূচির কারণে গোড়াই- সখিপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জহিরুল হক, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু ও শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আদিবাসী নেতা সুনীল সারথি বর্মণ, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম, শমসের আলী মাষ্টার প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে অংশ নেওয়া গায়রাবেতিল গ্রামের বাসিন্দা সাহেরা বেগম, একই গ্রামের মঞ্জুয়ারা বেগম, বালিয়াজান গ্রামের আব্দুস সাত্তার, একই গ্রামের আব্দুর রহমান জানান আটিয়া অধ্যাদেশের কথা বলে বন বিভাগের কর্মকর্তারা তাদের বাড়ি ঘড় ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে।তারা এই কালো আইন বাতিলের জন্য সরকারের নিকট দাবি জানান।

টাঙ্গাইল জেলা বন কর্মকর্তা ড. জহিরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটিয়া বন অধ্যাদেশ আওতার বাইরে কোন ঘর বাড়ি উচ্ছেদের নোটিস দেওয়া হয়নি। তবে এই অধ্যাদেশের আওতাভুক্ত সব জমিই বন বিভাগের বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com