শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘাইছড়িতে ভদন্ত তিলোকানন্দ মহাস্থবিরের জন্মজয়ন্তীতে মাইক্রোবাস উপহার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারে পার্বত্য ভিক্ষু সংঘের ৪র্থ সংঘ রাজ কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ ভদন্ত তিলোকান্দ মহাথের এর ৮৩তম জন্ম জয়ন্তি উপলক্ষে ২৯ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে একটি নতুন টয়োটা নোহা মাইক্রোবাস উপহার দিয়েছেন ভান্তের ভক্তকুল ও দায়ক-দায়িকারা।

এছাড়াও শুভ জন্মদিন উপলক্ষে বিশাল আকার কেক কাটা হয় পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে নানা উপহার সামগ্রী তুলে দেন। জয়ন্তি উৎসব ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জন্ম জয়ন্তীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

পার্বত্য ভিক্ষুসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি উপজেলা

পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশরাফ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীসহ, এলাকার চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী ও পাঁচ শতাধিক ভক্তকূল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর

তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। তাই পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকা দরকার।

তিনি বলেন, প্রত্যেক ধর্মে শান্তির কথা উল্লেখ রয়েছে। তাই আমাদের উচিৎ সবাইকে যার যার ধর্মের নীতি আর্দশ মেনে শান্তি পথে চলার।

তিনি সকলকে মারা-মারি, খুনা-খুনি ও রক্তপাত থেকে বের হয়ে ধর্মের পথে মৈত্রী ভাবনা করেই পথ চলার আসার আহ্বান জানান।

উল্লেখ্য, উক্ত তিলোকানন্দ মহাস্থবির ২০০৭ সালে ইউনিলিভার কর্তৃক সারা দেশ থেকে ১০ জন সাদা মনের মানুষের তালিকায় স্থান পান। আজ তার জন্মদিন উপলক্ষে সাধারণ জনগনের দানে সংগৃহিত অর্থ দিয়ে ২৯ লক্ষ ৭০ হাজার টাকার দামের একটি নোহা মাইক্রোবাস উপহার প্রদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com