বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আজ দেশে করোনায় আক্রান্ত কম মৃত্যু বেশি

  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাসে আক্রান্তের হার কম কিন্তু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গতকালের চেয়ে বেশি ।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৩ জন । গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছে ১৭ জন ।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫৯৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ৭.০৫ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৮.১৮ শতাংশ।         

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৫৯ হাজার ৬২০ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৮৯.২১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯.১৫ শতাংশ ।                     

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ৬ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৪৯  হাজার ৪০২ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬৮৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ পনের হাজার ১৮৪ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন এবং ৬০ বছরের উপরে এগারো জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৪ জন, রংপুর ৩ জন, চট্টগ্রাম ২ জন, ময়মনসিংহ ২জন, রাজশাহী ১ জন এবং খুলনা বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com