মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

পররাষ্ট্র সচিবের বারি পরিদর্শন

  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বারির আইপিএম ও টক্সিকোলজি ল্যাব, কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাব, অ্যারোফনিক্স ও হাইড্রোফনিক্স গবেষণাগার, ফুল বিভাগের ফুলের মাঠ ও ক্যাকটাস হাউস পরিদর্শন করেন।

এর আগে সকালে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে পৌঁছালে স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, পরিচালকবৃন্দ এবং বিভাগীয় প্রধানগণ।

এরপর মহাপরিচালকের সভাকক্ষে বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম এর সভাপতিত্বে ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম তুলে ধরতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইং এর অতিরিক্ত সচিব জনাম মো. শামসুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, যভছঠভপষগ ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক জনাব শাহ আহমেদ শফি, এনডিসি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বারিথর পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান, পরিচালক (প্রশিক্ষণও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. কবিতা আনজু-মান-আরা সহ বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বলেন, কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে।

বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের বাইরে থেকে খাদ্য আমদানি করতে হয়নি। যা কৃষিতে আমাদের সক্ষমতাকে প্রকাশ করে। আর এক্ষেত্রে আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ এবং কৃষি বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে কৃষিপণ্য রপ্তানিতে বাংলাদেশ শিঘ্রই স্বয়ংসম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com