মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা

  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : ‘মুজিববর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ ’ এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কর্মশালা গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন সোমবার এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা স্বাস্থ্য সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক ইকবাল আহমদ সরকার, মো. মুজিবুর রহমান প্রমুখ।

কর্মশালায় সিভিল সার্জন জানান, গাজীপুরে করোনায় আক্রান্তের হার ১২.৬২শতাংশ। আর ডেঙ্গুতে বর্তমানে আক্রান্তের সংখা হলো ৩ জন।

এ পর্যন্ত কোভিড-১৯ পরীক্ষার জন্য গাজীপুরে মোট ৫৪ হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৭৪ জনের এবং করোনায় মৃত্যুবরণ করেছে ৯৮ জন।

তিনি আরো জানান, শিল্প-কলকারখানা ও জনসংখ্যা অধ্যুষিত হওয়া সত্ত্বেও করোনা শনাক্ত ও মৃত্যুর দিকে দিয়ে দেশের মধ্যে গাজীপুরের অবস্থান নিম্নতম দিক থেকে তৃতীয় স্থানে। আর গত এক বছরে গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখা হলো ৩।

গাজীপুরে করোনা এবং ডেঙ্গু রোগীদের শনাক্ত পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।এসব ব্যাপারে জনগণকে সতর্কীকরণেও নানা কার্যক্রম- কর্মসূচি চলমান রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com