রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

বগুড়ার নন্দীগ্রামে নবম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৬৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ নবম শ্রেণীর স্কুল ছাত্রী পঞ্চমী সরকারের সন্ধান গত তিনদিনে মিলেনি।

মেয়েকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার বাবা আজ সোমবার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, পঞ্চমী সরকার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হরিপদ সরকারের মেয়ে। সে স্থানীয় ধুন্দার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে।

পঞ্চমী গত ২ জানুয়ারি সকালে উপজেলা সদরে উপবৃত্তির টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরেনি।

গত তিনদিন আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এতে তারা সকলে চিন্তিত হয়ে পড়েছেন।

তার বাবা হরিপদ সরকার সোমবার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। পঞ্চমী কোথায় যেতে পরে এ ব্যাপারে পরিবারের কেউ কোন মন্তব্য করতে পারছেন না।

নন্দীগ্রাম থানার এসআই রুবেল মিয়া জানান, স্কুল ছাত্রী নিখোঁজের ব্যাপারে থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে পেতে চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com