বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আজও দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু কম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ২৮৬ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: দেশে আজও করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা গতকালের চেয়ে কম। গতকালও করোনায় আক্রান্ত ও মৃত্যু কম ছিল।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন । গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছে ২৪ জন ।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ৬.৮৫ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৭.৫২ শতাংশ।            

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৬২ হাজার ৪৫৯ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৮৯.২৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯.২৮ শতাংশ।  

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৪ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৬২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯৯১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ সতেরো হাজার ৯২০ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন এবং ৬০ বছরের উপরে আট জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম ২ জন, ময়মনসিংহ ২ জন, খুলনা ১ জন এবং সিলেট বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com