মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণে অতিরিক্ত ৫৬৫৯ কোটি টাকার অনুমোদন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ২৮৫ দেখা হয়েছে
ফটো পিআইডি।

বাংলা হেডলাইনস: করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয় ও ভাইরাস প্রতিরোধে গৃহীত কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্রিপারেডেন্স প্রকল্পের জন্য অতিরিক্ত ৫ হাজার ৬৫৯ কোটি ৪৭ লাখ টাকার অনুমোদন প্রদান করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্পের উদ্দেশ্য হলো কোভিড-১৯  শনাক্ত ও নিশ্চিতকরণ, ভ্যাকসিন ক্রয় ও সংরক্ষণ এবং বিতরণসহ জরুরি স্বাস্থ্যসেবা জোরদারের মাধ্যমে মহামারি মোকাবেলা করা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্রিপারেডেন্স প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেকে অনুমোদিত প্রকল্পের বিষয়ে ব্রিফ করেন।

তিনি জানান, মঙ্গলবার একনেক সভায় কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্রিপারেডেন্স প্রকল্পসহ মোট ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৫৬৯ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে ৩ হাজার ৮৬৭ কোটি ৫৮ লাখ টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৫ হাজার ৭০১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত প্রকল্পের মধ্যে ৩টি নতুন প্রকল্প রয়েছে এবং বাকি ৩টি সংশোধিত প্রকল্প রয়েছে।

কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্রিপারেডেন্স মূল প্রকল্পের ব্যয় ছিল ১ হাজার ১২৭ কোটি ৫১ লাখ, সেটা এখন ৫ হাজার ৬৫৯ কোটি ৪৭ লাখ টাকা বৃদ্ধি করে সংশোধিত প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৬ হাজার ৭৮৬ কোটি ৫৮ লাখ টাকা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ বলেন, প্রকল্পের আওতায় কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণের পাশাপাশি আরটি পিসিআর কিট, এন্টিজেন কিট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয় করা হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে কোভিড মহামারি মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের পর্যাপ্ত তহবিল রয়েছে। কর্তৃপক্ষ জেলা ও উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সংরক্ষণ নিশ্চিত করেছে। আমরা প্রস্তুত আছি এবং আশা করি সময়মত ভ্যাকসিন পেয়ে যাব।’

ভ্যাকসিনের মূল্য নিয়ে কোথাও যেন কোনরকম অব্যবস্থাপনা তৈরি না হয় এজন্য সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে করা হবে বলে তিনি জানান। সূত্র: বাসস

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com