শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে লোক লোকালয়ের ৩৭তম বছর পূর্তি ও আনন্দ উৎসব উদযাপিত

  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সংস্কৃতি বিকাশে বিটিভিতে প্রচারিত লোক লোকালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ।

তিনি বলেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠান লোক লোকালয়ের মাধ্যমে পাহাড়ের আনাচে কানাচে ক্ষুদ্র নৃ- গোষ্ঠির কৃষ্টি-সাংস্কৃতিক বিস্তারে ব্যাপকতা লাভ করেছে।

তাই বিটিভিতে প্রচারিত এই লোক লোকালয় অনুষ্ঠানটি আরো ব্যাপকতা বাড়ানো দরকার বলে মনে করেন তিনি।

আজ বুধবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের আয়োজনে বিটিভিতে প্রচারিত লোক লোকালয় অনুষ্ঠানের ৩৭তম বছর পূর্তি উপলক্ষে আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল জিমি, বিশিষ্ট কবি তাওফিক হোসেন কবীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সহ সভাপতি অলি আহমেদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জিটিভি রাঙ্গামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুর, বিটিভি রাঙ্গামাটি প্রতিনিধি জাহেদা বেগম, সাংবাদিক শিশির দাশ বাবলা, ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস এর সভাপতি অরূপ মৎসর্দী প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com