বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৭ হাজার ৬৮৭ জন এ রোগে মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন, পিআইডির প্রেস রিলিজে আজ জানানো হয়।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন।