সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২৭১ দেখা হয়েছে
আইকন


বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী মিতু (২৪)  কে হত্যার দায়ে স্বামী একরামুল হক রবিনকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি একরামুল হক রবিন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল জানান,  ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলায় আশ্বিনপুর গ্রামে মনিরুল ইসলামের মেয়ে মিতুর (২৪) পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিয়ের পর মিতুর পরিবারের কাছে যৌতুক দাবি করে একরামুল হক। ওই সময় এক লক্ষ ১০ হাজার টাকা রবিনকে দেন মিতুর পরিবারের লোকজন।

পুনরায় মিতুর পরিবারের নিকট সাড়ে চার লাখ টাকা যৌতুক দাবি করে রবিন। যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ই জুলাই রাতে মিতুকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায় রবিন।

এর পরদিন অর্থ্যাৎ ১৮ জুলাই এ ঘটনায় সাটুরিয়া থানায় মিতুর  মামা ইকবাল হোসেন বাদী হয়ে মিতুর স্বামী একরামুল হক ও  শ্বশুর রফিকুল ইসলামকে আসামি করে মামলা করেন।

২০০৯ সালে তদন্ত কর্মকর্তা  আদালতে আসামি একরামুল হক রবিন ও তার বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি একরামুল হক রবিনের বিরুদ্ধে মুত্যুদন্ডের রায় ঘোষণা করেন এবং রবিনের বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের বিচারক তাকে বেকসুর খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন  নিরঞ্জন বসাক এবং এ্যাড. মো. শফিকুল ইসলাম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com