রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে নবাগত অধ্যক্ষকে অভ্যর্থনা

  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৮১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন লে.কর্নেল (অবঃ) মো: জহিরুল ইসলাম।

বুধবার বিকেলে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আফরোজা খানম রিতাসহ সকল শিক্ষক ও কর্মকর্তাদের পক্ষ থেকে নবাগত অধক্ষ্যকে অভ্যর্থনা প্রদান করা হয়।

নব নিযুক্ত অধ্যক্ষ লে.কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অবঃ) সর্বশেষ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া বান্দরবন ক্যান্টম্যান্ট পাবলিক স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।

তার আগে বগুড়া ক্যান্টম্যান্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ, মিরপুর ক্যান্টম্যান্ট পাবলিক স্কুল ও কলেজের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা এ,কে ফজলুল হক সাইনিং পার্সোন্যালিটি অ্যাওয়ার্ড-২০১৭,হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বর্ণ পদক, ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর সম্মাননা পদক, মহাত্মা গান্ধী স্মৃতি সম্মাননা পান।

এছাড়া শেরে বাংলা এ,কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক শত বছরের শ্রেষ্ট মানব-শেখ মুজিব” মুজিব বর্ষ সম্মাননা অর্জন করেন।

মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আফরোজা খানম রিতা জানান, নবনিযুক্ত অধ্যক্ষ দেশের খ্যাতিমান স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com