বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

দেশে আজ করোনায় মৃত্যু বেশি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে বেশি মৃত্যুবরণ করেছে।  

২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জন মৃত্যুবরণ করেছে এবং গতকাল করোনায় ১৭ জন মৃত্যুবরণ করেছে।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৭১৮ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে বেশি ৬.৫৫ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৬.২৯ শতাংশ।            

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৮৯.৩৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯.৩২ শতাংশ।  

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১০ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩২১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮১০ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০০৭ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ উনিশ হাজার ৯০৫ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন,৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন এবং ৬০ বছরের উপরে বিশ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম ৬ জন, রাজশাহী ২ জন, রংপুর ২ জন, ময়মনসিংহ ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com