রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১

  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পর্যটনের পাশাপাশি একটি সময় দেশ বিদেশে তিন পার্বত্য জেলা অ্যাডভেঞ্জারের জন্য উপযুক্ত ব্র্যান্ডিং স্থান হিসাবে পরিচিতি লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

তিনি বলেন, বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের কারণেই পার্বত্য অঞ্চল আজ দেশে বিদেশে পরিচিত হয়ে গেছে। এতে করে আমাদের তিন পার্বত্য জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আগামী দিনগুলোতে এই অ্যাডভেঞ্জার উৎসব পালনের জন্য জাতীয় ভাবে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ শনিবার বিকেলে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে কর্ণফুলী সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ উপলক্ষে প্রেস কনফারেন্সে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান একথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মহান নেতার, প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে গত বছরের ন্যায় এবছরও আগামী ১১-১৫ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ উদ্বোধনী অনুষ্ঠান রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তিন পার্বত্য জেলায় পাহাড় হতে ৫০ জন ও সমতল থেকে ৫০জন সর্বমোট ১০০জন যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর বয়সী অ্যাডভেঞ্চারার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।

প্রেস কনফারেন্সে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন (যুগ্ম সচিব) আশীষ কুমার বড়ুয়া, সদস্য পরিকল্পনা (উপসচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।

রাঙ্গামাটি জেলার কর্মরত সাংবাদিকরাসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com