মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে সামিটের পৃষ্ঠপোষকতায় নতুন স্কুল ভবন নির্মাণ

  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : সামিট গ্রুপের অর্থায়নে গাজীপুর সিটির কড্ডা এলাকায় ৩৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা বিশিষ্ট ভবন উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর  সদস্য লে . কর্ণেল ( অব:) মুহাম্মদ ফারুক খান এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।

গাজীপুরে অবস্থিত সামিট গাজীপুর বিদ্যুত কেন্দ্র ( ৪৬৪ মেগাওয়াট ) সংলগ্ন এলাকায় সামিটের অর্থায়নে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নতুন করে নির্মাণ করা হয়। সামিট গ্রুপের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় মোট ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ০.৮ একর জমির উপর নতুন এই তিনতলা স্কুল ভবনটি নির্মাণ করা হয় ।

সামিট গ্রুপের পক্ষ থেকে সামিট গাজীপুর ২ পাওয়ার এবং এইস অ্যালায়েন্স পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনকে এই জমিসহ স্কুল ভবনটি হস্তান্তর করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com