শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

ভ্যাকসিনের কোন অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৫৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে।

‘ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি ভ্যাকসিনের কোন অভাব হবেনা’।

শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চীন, রাশিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশ আমাদের ভ্যাকসিন দিতে চাচ্ছে। আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি আমাদেরকে কিছু ভ্যাকসিন বিনামূলে দিবে যেটা তারা আমেরিকা ও ইউরোপে দিচ্ছে। আমরা সেই ভ্যাকসিন করোনার সম্মুখযোদ্ধাদের মাঝে বিতরণ করব।

সদর উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সদর ও সাটুরিয়া উপজেলার ১ হাজার ৫শত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com