বাংলা হেডলাইনস: দেশে আজ রবিবার করোনায় আক্রান্ত ও মৃত্যু গতকালের চেয়ে বেশি।
আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৫ জন। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় অরথা আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৮.২৯ শতাংশ। গতকাল শনিবার করোনা শনাক্তের হার ছিল ৫.৩৬ শতাংশ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৭৮১ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৬৬ হাজার ৮০১ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে কম ৮৯.৩৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯.৩৯ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ৮ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯২০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯ টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০৭১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ বাইশ হাজার ৪৫৩ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের ছয় জন এবং ৬০ বছরের উপরে সতেরো জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৯ জন, ময়মনসিংহ ৪ জন, চট্টগ্রাম ১ জন এবং সিলেট বিভাগে ১ জন।