রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

বগুড়ায় পাঁচদফা দাবিতে অটো রিকশা, ভ্যান শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদের সমাবেশ

  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া পৌরসভা থেকে অটো রিকশা, ভ্যান ও ইজিবাইকের রেজিস্ট্রেশন প্রদান, চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের নির্যাতন, অটো রিকশা ভাংচুর, রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ, ফুটপাত দখলমুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে রোববার দুপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে, অটো রিকশা, ভ্যান শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদ।

শহরতলির বনানীতে সমাবেশ শেষে শহরের কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও মফিজ পাগলা মোড়ে পথসভা ও সাতমাথায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগ্রাম পরিষদের আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আব্দুল হাইয়ের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে শ্রমিক নেতা মাসুদ পারভেজ, আমিনুল ইসলাম, প্রভাষক রঞ্জন কুমার দে, শিক্ষানবীশ আইনজীবী দিলরুবা নূরী, অটোরিক্সা মালিক রাফিউল আলম সুমন, আবুল কাশেম, ফারুকুল ইসলাম মিন্টু, আরমান, শ্রমিক শাহাজাহান মোল্লা, নূরনবী, রুমেল প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বগুড়ায় যানজট নিরসনের নামে প্রশাসন শহরে প্রাণকেন্দ্র সাতমাথায় অটো রিকশা ও ভ্যান ঢুকতে দিচ্ছেনা। অথচ যানজটের জন্য দায়ী অপ্রতুল রাস্তা।

এর পাশাপাশি শহরের অভিজাত রেস্টুরেন্ট, বেসরকারি হাসপাতাল, ব্যাংক, শপিং মলের সামনে রাস্তা দখল করে মোটরসাইকেল ও গাড়ি পার্কিং করে রাখা হয়। ফুটপথগুলো ব্যবসায়ীদের দখলে। এদিকে পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই।

তারা মিথ্যা অযুহাতে অটোরিকশা ও ভ্যানকে অবৈধ ঘোষণা করে কয়েক লাখ মানুষের জীবন অনিশ্চিত করে তুলেছে।

এসব যানবাহন আমদানি , দেশের অভ্যন্তরে ক্রয়-বিক্রয়ে সরকারি কোন নিষেধাজ্ঞা নেই। তাহলে এসব রাস্তায় চালানো অবৈধ কেন তা বোধগম্য নয়।

ট্রেড লাইসেন্স প্রদানসহ সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আর সেই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান।

এর আগে সকাল থেকে শহরের সকল চালক রিকশা চলাচল বন্ধ করে দিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এতে জনগণকে দূর্ভোগ পোহাতে হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com