মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

শ্রীপুরে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন।। মিথ্যা মামলার অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান তার নির্বাচনী কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, প্রকাশ্যে তিন দফা হামলা চালিয়ে তাকে এবং তার দলীয় নেতাকর্মীকে মারধর করে আহত করার পর আবার তাদের নামেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

দলের ১১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আর ও ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে।

পৌর নির্বাচনে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা এবং নির্বাচনে নৌকার প্রার্থীর পরাজয়ের আঁচ করতে পেরেই আওয়ামী লীগের প্রার্থীর নেতৃত্বে সন্ত্রাসীদের দিয়ে মারধর, ভোটার ও এজেন্ট তালিকা লুটপাট, ব্যাপক ভাঙচুর ও হুমকিসহ নানা অপকৌশল করা হচ্ছে বলেও কাজী খান  দাবি করেছেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, তাদের এসব অপকৌশল নতুন নয়। তবুও নির্বাচনী পরিবেশ সুস্থ রাখার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুল মোতালেব, নাহিদ আহমেদ মমতাজি, মহিলা দল নেত্রী গুল নাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com