রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কম্বল বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৮১ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ছিন্নমূল ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গত রবিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের  প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ও অধ্যাপক ডা. মনজুরুল আলম এর পক্ষে ছিন্নমূল ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য ডা. নিলয় কুমার প্রামানিক, ডা. বিপ্লব কুমার ভৌমিক প্রমুখ ।

নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক সংগঠন।

বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন ক্যাডার, পুলিশ, ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক অর্থাৎ সমাজের বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এই সংগঠন পরিচালিত হচ্ছে।

এসোসিয়েশনটি ২০১৮ সাল থেকে সমাজের বিভিন্ন পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে।

 এ সময় উপজেলার প্রায় অর্ধশতাধিক ছিন্নমূল ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com