বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে আজ সোমবার অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে জেলা উপানুষ্ঠানিক শিক্ষার ব্যুরো।
দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক আবদুল মালেক এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নিখিল চন্দ্র কর্মকার প্রমুখ।
কর্মশালায় ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে প্রকল্পের কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়। শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং এনজিও প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।