শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট

চোর সন্দেহে আদিবাসী মা‌কে সন্তান‌দের সাম‌নে গা‌ছে বেঁধে নির্যাতন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চু‌রি করার অপরা‌ধে আদিবাসী মা‌কে সন্তান‌দের সাম‌নে গা‌ছের সা‌থে বেঁ‌ধে নির্যাতন করার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

ঘটনাটি ঘটেছে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা গ্রামে। ওই গ্রা‌মের আদিবাসী নারায়ন বর্মণের স্ত্রী‌ সন্ধ‌্যা রানী‌কে (৩৫) গা‌ছে বেঁ‌ধে নির্যাতন ক‌রে প্রতি‌বে‌শি  ম‌নিরুল ইসলা‌মসহ প‌রিবা‌রের লোকজন।

এঘটনায় গত রোববার (১০ জানুয়া‌রি ) রাতে পাঁচজ‌নের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের ক‌রা হয়েছে । মামলার আসামিরা হলো, মনিরুল ইসলাম ভূইয়া (৮০) মোস্তফা ভূইয়া (৪৫), সজিব ভূইয়া (৪০), খুকি (৩৭) ও সুমি আক্তার (৩২) ।

মামলার বিবরণে জানা যায়, নির্যাতিতা সন্ধ‌্যা রানী দুই ছেলে ও এক মেয়ে সন্তা‌নের জননী। তার ছোট ছেলে পলাশ (৮) একই গ্রামের মনিরুল ইসলাম ভূইয়ার পরিবারের ছেলে মেয়েদের সাথে প্রায়ই খেলা করত।

ঘটনার ১৫দিন আগে সন্ধ‌্যায় ছে‌লে পলাশ প্রতি‌বে‌শি মনিরুল ভূইয়ার বাড়ি থেকে ঘুড়ি বানানোর জন্য পত্রিকা নিয়ে আসে। প‌রে সেই ঘু‌ড়ি বা‌নি‌য়ে ম‌নিরুলের বা‌ড়ির শিশু সন্তানদের সা‌থে উড়ায়।

ওই ‌দিনই মনিরুলের বাড়ি থেকে স্বর্ণ ও টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরি যায় ব‌লে  

অ‌ভি‌যোগ করা হয়। এ চু‌রি যাওয়ার ঘটনার জের ধরে গত ৩ জানুয়ারি শিশু পলাশকে বাড়ি থে‌কে ধরে নিয়ে মারধর করা হয় এবং মা‌য়ের কা‌ছে চু‌রির জি‌নিসপত্র আ‌ছে ম‌র্মে স্বীকারোক্তি আদায় করা হয়।

এরপর গত ৯ জানুয়ারি মনিরুলের দুই বোন খুকি (৩৭) ও সুমি আক্তার (৩২) সন্ধ‌্যা রানীর বাড়ি গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ক‌রে বাড়ি থেকে তু‌লে নিয়ে যায়।

পরে তারা সন্ধ‌্যা রানীকে বাড়ির পাশের করিম ভূইয়ার আকাশমনি গাছের বাগানের এক‌টি গা‌ছে রশি দিয়ে বেঁধে রাখে।

এ সময় মনিরুল ভূইয়া তার দুই ছেলে মোস্তফা ও দুই বোন মিলে তাকে লাঠি দিয়ে এলোপাথারি মারধর করে। খবর পে‌য়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ওই গ্রা‌মের মহানন্দ চন্দ্র বর্মন বলেন, ঘটনার দিন সন্ধ‌্যা থেকে প্রায় চার ঘন্টা সন্ধ‌্যা রানীকে বেঁধে রে‌খে নির্যাতন করা হয়। এ সময় তার ৬ মাসের শিশু সন্তান‌ মায়ের বুকের দুধ খাওয়ার জন‌্য কান্নাকা‌টি কর‌লেও শিশু‌কে দুধ খেতে দেয়নি।

মামলার আসামি মোস্তফা ভূইয়া বলেন, আমার ছোট বোনের গহনা চুরি করে সন্ধ‌্যা রানীর ছেলে পলাশ। সে চুরি করা গহনা তার মায়ের কাছে জমা দেয়। বারবার চাইলেও তারা দেয়না। তাই আমার ছোট বোন সুমি সন্ধ‌্যা রানীকে গাছের সঙ্গে বেঁধে রেখে‌ছিল।

সত্যতা নিশ্চিত করে সাগরদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, চোর সন্দেহে আদিবাসী মাকে গাছে বেঁধে রাখার খবর পেয়ে লোক পাঠিয়ে ও পুলিশের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.ছাইফুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি রাতে নির্যাতিতা সন্ধ্যা রানী নিজে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং বলেন, এটি অবশ্যয় মানবাধিকার লঙ্ঘন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com