সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

মা-মেয়েকে ধর্ষণের দায়ে ধর্ষকের আমৃত্যু যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৬০২ দেখা হয়েছে
আদালত আইকন

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: জুসের সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে মা-মেয়েকে ধর্ষণের দায়ে আওলাদ হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

মঙ্গলবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আওলাদ হোসেন শিবালয় উপজেলার উত্তর খানপুর গ্রামের আকালী মিয়ার ছেলে।

মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী একেএম নূরুল হুদা রুবেল জানান, ২০১১ সালের ২৭ জুন রাতে উত্তর খানপুর গ্রামের এক দিনমুজুরের স্ত্রী ও মেয়েকে কৌশলে জুস পান করায় আসামী আওলাদ হোসেন।

আসামীর দেওয়া ওই জুস পান করার পর মা-মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এর পর মা-মেয়েকে ধর্ষণ করে ঘরে থাকা দেড় ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় আসামী আওলাদ।

পরদিন সকালে বিবস্ত্র অবস্থায় মা-মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জ্ঞান ফেরার পর স্বামীর নিকট পুরো ঘটনা বর্ননা করেন তার স্ত্রী।

পরে আওলাদ হোসেন এবং তার দুই সহযোগী আয়নাল ও আমজাদ হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ওই দিনমুজুর।

মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামী আয়নাল ও আমজাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেন এবং আসামী আওলাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন বিচারক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com